• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

করোনার নতুন ধরন শনাক্ত, আসতে পারে ঢেউ

দেশ টিভি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৩, ১১:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

তিন বছর আগে পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল করোনা ভাইরাস। এবার আবার আঘাত হানতে চায় ধরন পাল্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে এ ভাইরাসের উচ্চ সংক্রমণশীল নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এটির রয়েছে মানুষের প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা। এ কারণে গবেষকরা আশঙ্কা করছেন আগামীতে করোনার ঢেউ দেখা দিতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনাক্ত হওয়া এই ধরনটির নাম দেওয়া হয়েছে বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

একই দিন পৃথক এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে ধরনটি আধিপত্য করছে সেটির নাম এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।’

‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ মাত্র ৩টি দেশে হাতে গোনা কয়েক জন রোগীর দেহে নতুন এই ধরনটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। প্রাথমিক গবেষণায় আমরা জানতে পেরেছি— এক্সবিবি ১ পয়েন্ট ৫ ভাইরাসটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির এবং মহামারির প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।’

‘নতুন বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটির বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়,’ রয়টার্সকে বলেন ড. লং।

ইতোমধ্যে এ সংক্রান্ত কিছু তথ্য জানা গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টারে কর্মরত ভাইরাস গবেষক জেস ব্লুম। রয়টার্সকে ব্লুম বলেন, ‘আমাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।’

রয়টার্সকে ড. লং বলেন, ‘সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার হলো, আমারা ভেবেছিলাম যে মহামারির ধাক্কা কেটে গেছে। নতুন এই ভাইরাসটির উপস্থিতি সেই ধারণার মূলে আঘাত করেছে। সামনে হয়তো ফের করোনার ঢেউ দেখতে হতে পারে আমাদের।’

  • করোনা ভাইরাস
  • যুক্তরাষ্ট্র
  • নতুন ধরন
  • বিশ্ব
  • স্বাস্থ্য
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।