• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য
অধ্যাপক ড. মজিবুল হক

প্রতিদিনের যেসব ভুল অভ্যাস ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক

দেশ টিভি ডেস্ক
  ১২ জুলাই ২০২৬, ১৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রতিদিনের কিছু ভুল জীবনযাপন ও খাদ্যাভ্যাস ধীরে ধীরে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত বৈজ্ঞানিক স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মজিবুল হক বলেন, ‘বর্তমান বিশ্বে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে।’

আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাদ্য ক্যানসার, হৃদরোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যাসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন সুস্থ থাকার অন্যতম প্রধান শর্ত।’

তিনি বলেন, ‘দেরিতে ঘুম থেকে ওঠা, অতিরিক্ত শর্করাযুক্ত সকালের নাশতা, সারাদিন বারবার খাওয়া, ফাস্টফুড গ্রহণ, পর্যাপ্ত পানি পান না করা, রাত জেগে থাকা এবং দীর্ঘদিন মানসিক চাপে থাকার মতো অভ্যাস শরীরের বিপাকীয় ভারসাম্য নষ্ট করে দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি সৃষ্টি করে।’

খাদ্যাভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ‘সব ধরনের চর্বি ক্ষতিকর নয়। মাছ, বাদাম ও অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য উপকারী।’

একই সঙ্গে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য, ট্রান্স ফ্যাট, ডুবো তেলে ভাজা খাবার, ফাস্টফুড ও শিল্পোৎপাদিত পরিশোধিত তেল এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ডায়াবেটিস সম্পর্কে ড. মজিবুল হক বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিস মূলত একটি মেটাবলিক ডিসঅর্ডার। শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, বরং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

তিনি আরও বলেন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, ধ্যান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে উপবাস স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়া এবং ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন ব্যবহার বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উপমহাব্যবস্থাপক মোস্তাকার রহমান এবং রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

আরও পড়ুন

একদিনে নিশ্চিত ও সন্দেহজনক হামে পাঁচ শিশুর মৃত্যু

বক্তারা বলেন, প্রতিরোধভিত্তিক চিকিৎসা, সঠিক স্বাস্থ্যজ্ঞান এবং স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ জনসাধারণকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

/অ

  • অধ্যাপক ড. মজিবুল হক
  • খাদ্যাভ্যাস
  • হৃদরোগ
এ সম্পর্কিত আরও খবর
জেনে নিন হৃদরোগের ঝুঁকির গুরুত্বপূর্ণ ৩ কারণ
জেনে নিন হৃদরোগের ঝুঁকির গুরুত্বপূর্ণ ৩ কারণ
উচ্চ রক্তচাপ বাড়াতে পারে যেসব খাবার
উচ্চ রক্তচাপ বাড়াতে পারে যেসব খাবার
কোলেস্টেরল কমাবে যে ৬ চা
কোলেস্টেরল কমাবে যে ৬ চা
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন প্রাকৃতিক উপায়ে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন প্রাকৃতিক উপায়ে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।