দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজন এবং নিশ্চিত হামে একজনসহ মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৯ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯০ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ে নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জন।
এমএম/