দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেন্ট্রাল হসপিটালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের জামিন হওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর ফলে প্রাইভেট চেম্বার ও অপারেশন ফের চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, সর্বশেষ খবর পেয়েছি- গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হয়েছে। তাই আপাতত চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে আজ (মঙ্গলবার) বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে।