দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাংক্যার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর তারিখের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৭৭৫টি শূন্যপদে নিয়োগের জন্য অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
১০ প্রতিষ্ঠান হলো― সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
এও