দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৮৫ জনে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে রয়েছে।
শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ। আগের দিন শুক্রবার (৭ জুলাই) ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। শানাক্তের হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৮১৯ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।