দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৬১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দুই ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩৩ জন ও ঢাকার বাইরে ২২৮ জন রয়েছেন। বর্তমানে সারাদেশে দুই হাজার ১২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে ৬৩৯ জন রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ১১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় সাত হাজার ৮৯৯ জন ও ঢাকার বাইরে তিন হাজার ২১৭ জন রয়েছেন।
এই সময়ে দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা আট হাজার ৯২৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ছয় হাজার ৩৫৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৬৪ জন রয়েছেন।