দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
সোমবার (৩ জুলাই) দুপুরে নগরভবনে এক জরুরি সভা শেষে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে প্রকট আকারে ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু যেন কোনভাবে শহরে ছড়িয়ে না পড়ে তাই সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, এ সমস্যা সমাধানে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসার ভেতরে, ছাদে ও বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশও দিয়েছেন মেয়র আতিক।