দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে একদিনে (২৪ ঘণ্টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই নিয়ে টানা দুই দিন ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন।
এছাড়াও চলতি মাসের ২২ দিনে ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ৭০ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ২৬৭ জন।
বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩’শ ৬৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯২ জনের। আর দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন রোগী।
এও