• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণের ঘোষণা মেয়র আতিকের

রাজধানী ডেস্ক
  ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়কগুলো বীর মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যেন বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারে, তাদের যেন যথাযথ শ্রদ্ধা জানাতে পারে এ পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। মহান মুক্তিযুদ্ধসহ একটি সুস্থ দেশ ও জাতি গঠনে শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা অবদান রেখেছেন। তাই আমরা ডিএনসিসির বিভিন্ন সড়কগুলো বীর মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের নামে নামকরণ করব।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৪তম করপোরেশন সভায় ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লা সড়ক, কবি মাহাবুব উল আলম চৌধুরী সড়ক, কবি আলাউদ্দিন আল আজাদ সড়ক, শিল্পী আব্দুস শাকুর শাহ সড়ক, শিল্পী হাশেম খান সড়ক, শিল্পী বাবুল আকতার সড়ক, শিল্পী রফিকুন্নবী সড়ক, শিল্পী কাইয়ুম চৌধুরী সড়ক, আক্কাস আলী মোল্লা সড়ক, শিরিন রুখসানা কমিশনার সড়ক, হাজী অলি মিয়া সড়ক, স্থপতি রবিউল হুসাইন সড়ক, শিল্পী কামরুল ইসলাম সড়ক নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়।

কাউন্সিলরদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র বলেন, জনগণের ভোগান্তি দূর করে দ্রুত জন্ম নিবন্ধন সরবরাহ করার জন্য ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয়েছে। সবাইকে আন্তরিকতার সেবা প্রদান করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় সার্ভারের উন্নয়নে কাজ করছে। নতুন ১৮টি ওয়ার্ডে দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড সচিব নিয়োগ দেওয়ার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

কর্পোরেশন সভার শুরুতে মহান বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম শফিকুর রহমান এবং উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেইসঙ্গে নবযোগদানকৃত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল রুবাইয়াত ইসমত অভীক, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী এবং চারজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, কামরুজ্জামান, মোহাম্মদ জালাল উদ্দিন ও নাহিদ উল মোস্তাককে অভ্যর্থনা জানানো হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

টি

  • আতিকুল ইসলাম
  • ডিএনসিসি
  • মেয়র
  • রাজধানী
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।