দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করার তুলনায় সঠিক পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য খাতের ওপর চাপ কমানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
মঙ্গলবার (২৫ জুন) রাতে রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্য : বৈশ্বিক এবং স্থানীয় অভিজ্ঞতা’ শীর্ষক একটি সেমিনার বক্তারা এ কথা বলেন।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করার তুলনায় সঠিক পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য খাতের ওপর চাপ কমানো সম্ভব। নগর পরিকল্পনা যত বেশি প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষকে দূরে নিয়ে যাবে, মানুষের স্বাস্থ্য ততটাই ক্ষতির সম্মুখীন হতে বাধ্য। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অপরিকল্পিত নগরায়ণের ক্ষতিকর প্রভাব নীতি নির্ধারকের সামনে উপস্থাপন করলে পরিকল্পনার বাস্তবায়ন ততটাই সহজতর হবে।
বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে নগর পরিকল্পনার সম্পর্ক অনেক পুরোনো হলেও করোনা আসায় এই বিষয়টি নতুন করে আমাদের সামনে আসে। ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়ণের ফলস্বরূপ যে জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে, তা প্রতিটি নাগরিক উপলব্ধি করতে সক্ষম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ক্যালগেরির সহযোগী অধ্যাপক ড. তানভীর তুরিন চৌধুরী।
তিনি বলেন, সঠিকভাবে জনসেবার ব্যবস্থা করতে হলে মানুষের প্রয়োজন বুঝতে হবে। মানুষের জন্য কাজ করতে হলে মানুষের কাছে গিয়ে পরিকল্পনা করতে হবে। মানুষকে সম্পৃক্ত করার জন্য যে হেল্থ লিটারেসির প্রয়োজন, তার সম্পূর্ণ জ্ঞানের অভাবও আমাদের পরিকল্পনার সঙ্গে জনস্বাস্থ্যের দূরত্বের কারণ।
কে