দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৭৪টি নমুনা ডেঙ্গু শনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, জেনারেল হাসপাতালে ৫, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মালিগাও স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মেডিকেল ইস্টার্নে ৩, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১৪৮ জন। এরমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মেডিকেল ইস্টার্নে ৩, বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ১, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, জেনারেল হাসপাতাল ৫ ও মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারও শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাওয়া উচিত। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।
এইউ