• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

মশা না কমলে মৃত্যুও কমবে না: স্বাস্থ্যমন্ত্রী

আব্দুল আলীম, মানিকগঞ্জ
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু ঢাকা সিটিতে নয়, সারাদেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিস মশা সারাদেশে ছড়িয়ে গেছে। আপনারা জানেন সারাদেশে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৭০০-র মতো রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে ডে উপলক্ষে হাসপাতালের অন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পুরুষ ও নারী রোগীদের চিকিৎসার খোঁজ খরব নেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি ডাক্তার ও নার্সদের উদ্দেশে বলেন, আপনারা ভালো করে সেবা দিন। আপনাদের সেবার ওপর নির্ভর করবে এই হাসপাতালের মানোন্নয়ন।

দেশে স্যালাইনের সংকট নেই উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। তবে কেউ কেউ বলছে বাজারে স্যালাইনের ঘাটতি রয়েছে। আমরা ভারত থেকে সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানি করার জন্য অনুমোদন দিয়েছি। দু-একদিনের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে চলে আসবে। বাকিটা পরের দিন আসবে, তবে এর চেয়েও বেশি স্যালাইন লাগবে আমরা তা-ও আনার ব্যবস্থা করব।

মন্ত্রী আরও বলেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনও মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না। অন্যান্যদের দেশে ভালো করে স্প্রে করেছে ও সারা বছর পরিস্কার-পরিচ্ছন্নতা করেন। এর জন্য ওই সব দেশে মশাও কম, মৃত্যুও কম।

তিনি বলেন, আমরা এই পরামর্শ সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে দিয়েছি, আগামী দিনে এই ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি বলেছি, যেসব ওষুধ তৈরি করে ও আমদানি করে ব্যবহার করে সেই ওষুধগুলো যেন সঠিক মানের হয়। যারা মশা নিধনের ওষুধ ক্রয় ও ব্যবহার করে তাদের ওই ওষুধ পরীক্ষা করা প্রয়োজন। অনেকেই বলেন, এই ওষুধে মশা মরে না, কিছুক্ষণের জন্য নির্জীব হয়ে পড়ে থাকে। এতে মশা মরছে না, যে কারণে ওই মশা আবার উড়ে গিয়ে মানুষকে কামড়ায় ও মানুষ আক্রান্ত হয়ে পড়ে।

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি জামায়েতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেড হামলা করা। তারা মানুষের উন্নয়ন চায় না তারা মানুষকে পুড়িয়ে মারে। তারা দেশের স্বাধীনতাও চায়নি। বিএনপি অপ্রচার ও মিথ্যা কথার রাজনীতি করে। তাদের কাজই হলো মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করা। সামনে জাতীয় নির্বাচন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন, তারা আর বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে চায় না। কারণ বিএনপি এখন হচ্ছে নেতাবিহীন একটি দল। নেতাবিহীন দল আর চালক ছাড়া গাড়ি একই কথা। ওই চালক ছাড়া গাড়িতে মানুষ চড়তে চায় না।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাত্র-শিক্ষকদের র‌্যালিতে অংশ নেন ও কেক কেটে এবং গাছের চারা রোপণ করে কর্নেল মালেক মেডিকেল কলেজের ডে’র উদ্বোধন করেন। হাসপাতাল প্রাঙ্গণে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

এইউ

  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
  • ডেঙ্গু
  • মশা
  • মানিকগঞ্জ
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।