দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের এবং রাষ্ট্রের প্রয়োজনেই মানুষ জন্মনিয়ন্ত্রণ করে। কিন্তু জন্মনিয়ন্ত্রণের যে প্রচলিত পদ্ধতি আছে বিশেষ করে পিলের কারণে হরমোনগত যে সমস্যা হয়, তার সঙ্গে ব্রেস্ট ক্যানসারের সম্পর্ক রয়েছে। এ বিষয়ে দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে কথা বলেছেন দেশের স্বনামধন্য এই চিকিৎসক।
তিনি বলেন, থিওরিটিক্যালি আপনি যদি বলেন, তাহলে ঝুঁকিটা একটু বেশি। কিন্তু সাধারণত পিল যেগুলো ব্যবহার করা হয়, সেগুলোতে হরমোনের পরিমাণ খুবই কম থাকে। সেজন্য এখন পর্যন্ত এমন কোনো স্পেসিফিক এভিডেন্স পাওয়া যায়নি যে, জন্মনিয়ন্ত্রণের বড়িগুলো ব্রেস্ট ক্যানসারকে সরাসরি এফেক্ট করে। তবে যেহেতু অন্যান্য হরমোন এফেক্ট করতে পারে, সেই হিসেবে আমাদের তো কিছুটা সাবধান থাকতে হবে।
এদিকে ব্রেস্ট ফিড বা বুকের দুধ পান করালে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমে কিনা, এমন প্রশ্নের জবাবে আলোচক বলেন, এটা পৃথিবীর বিভিন্ন দেশের স্টাডিতে দেখা গেছে। যারা বাচ্চাদের সম্পূর্ণ সময়, দেড় থেকে দুই বছর ব্রেস্ট ফিডিং করায়, পরিসংখ্যানের দিক দিয়ে তাদের মধ্যে ব্রেস্ট ক্যানসার অনেক কম।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ