দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৭৮২ জন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৮ জন ও ঢাকার বাইরে ৩ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৫১ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৮৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২ হাজার ৪৪০ এবং ঢাকার বাইরে ৭৩ হাজার ৪৭৬ জন রয়েছেন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর, ২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।
জেডএ