দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা আক্রান্ত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২০০ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩।
এফএইচ