দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের আশি ও নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি গোবিন্দ ও নীলম কোঠারী। বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান তারা। একটা সময় তাদের প্রেমের সম্পর্ক ছিল বলেও বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নীলম নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নীলম বলেন, ‘আমি তখন খুব ছোট ছিলাম। জানতামই না যে গোবিন্দ বিবাহিত। পরবর্তীতে বিষয়টি জানতে পারি।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব ছোট ছিলাম এবং আমার বাবা-মা খুব কড়া ছিলেন। তাই কোনো সম্পর্কের কথা ভাবাই আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমার মূল লক্ষ্য ছিল হিন্দি শেখা এবং সিনেমায় কাজ করা।’
নীলম জানান, শুটিংয়ের সময় পরিবারের কেউ না কেউ সবসময় তার সঙ্গে থাকতেন। তবে তার পরিবার বিনোদন জগতকে খারাপ জায়গা হিসেবে দেখত না। বয়স কম হওয়ায় তাকে আগলে রাখাই ছিল পরিবারের মূল উদ্দেশ্য।
গোবিন্দর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নীলমের দাবি, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না।
একসময় জনপ্রিয় বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর বড় পর্দা থেকে দূরে সরে যান নীলম। পরে গয়নার নকশা তৈরিকে পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি সিরিজের মাধ্যমে আবারও বিনোদন দুনিয়ায় আলোচনায় ফেরেন এই অভিনেত্রী।
এমএম/