দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশনে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।
নতুন এই কাজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।
জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে ওয়েব ফিকশনটির শুটিং শুরু হয়েছে। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফলে ‘সেপারেশন’-এ পরী মণিকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির আগের কাজগুলোর পর নতুন এই ফিকশন নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।
এমএম/