দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের মুহূর্ত ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার অবকাশ যাপনে হংকংয়ে গিয়ে হলুদ গাউনে নজর কেড়েছেন তিনি। শহরটির নান্দনিক পরিবেশে তোলা তার বেশ কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রশংসা। অনেকেই অভিনেত্রীর এই সাজকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দিয়েছেন।
ছবিতে মেহজাবীনকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের স্লিভলেস হ্যাল্টার-নেক গাউনে। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন হলুদ হিল। চোখে রোদচশমা ও হাতে ছোট সাদা হ্যান্ডব্যাগে তার পুরো সাজে ছিল আভিজাত্যের ছাপ।

ছবিগুলোর পেছনে দেখা গেছে হংকংয়ের পরিচিত বিভিন্ন স্থান ও দৃশ্য। কোথাও রয়েছে হংকং অবজারভেশন হুইল, আবার কোথাও দেখা গেছে ঐতিহ্যবাহী ‘মিস্টার সফটি’ আইসক্রিম ভ্যান। ভিক্টোরিয়া হারবারের পাশেও বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
হংকংয়ের মনোরম পরিবেশ ও হলুদ পোশাকে মেহজাবীনের প্রাণবন্ত উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আকর্ষণ। পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজির পাশাপাশি ভক্তরা তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। অনেকেই তাকে ‘হলুদ পরী’ বলেও ভালোবাসা প্রকাশ করেছেন।
কাজের ব্যস্ততার ফাঁকে মেহজাবীনের এই হংকং ভ্রমণ ও স্টাইলিশ উপস্থিতি নতুন করে তাকে আলোচনায় এনেছে।
এমএম/