দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্প নিয়ে দর্শকের মন জয় করেছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের পরিচিত চরিত্রদের নিয়ে চার সিজনের পর এবার আসছে পঞ্চম কিস্তি।
দীপক কুমার মিশ্রের এই সিরিজের প্রতিটি সিজনই দর্শকের কাছ থেকে পেয়েছে ব্যাপক সাড়া। সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস ও বিকাশ চরিত্রগুলোও দর্শকের পছন্দের হয়ে উঠেছে।
এবার ‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিয়েছেন নির্মাতা দীপক। তিনি জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনার কাজ চলছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে অক্টোবর বা নভেম্বরে সিরিজটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে টিম।
তবে পঞ্চম সিজনেই শেষ হচ্ছে না ফুলেরা গ্রামের গল্প। এক সাক্ষাৎকারে দীপকের কাছে জানতে চাওয়া হয়, পঞ্চম সিজনেই কি সিরিজটির গল্প শেষ হচ্ছে? জবাবে তিনি বলেন, ‘না। এরকম কিছু আমরা এখনো ভাবিনি।’
অর্থাৎ, ‘পঞ্চায়েত’ নিয়ে আরও সিজনের পরিকল্পনা রয়েছে।
দীপক জানান, পঞ্চম সিজনে সব চরিত্রের জীবনেই পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের মানুষের জীবন কেমন হবে, হেরে যাওয়া প্রধান জির জীবন কোন দিকে এগোবে—এসব বিষয় উঠে আসবে নতুন সিজনে। পাশাপাশি সচিবের গল্পও এবার অনেকটা এগিয়ে যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা ও দুর্গেশ কুমারসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
/অ