দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বড় পর্দার পর এবার টেলিভিশনের পর্দায় অজয় দেবগন। জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন বলিউডের এই অভিনেতা। ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন সিজনটি। সনি টিভিতে প্রচারের পাশাপাশি এটি সনি লিভেও দেখা যাচ্ছে।
নতুন সিজনে অজয়ের যুক্ত হওয়া নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সনির সঙ্গে ১৫ পর্বের চুক্তি করেছেন অজয়। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। সে হিসাবে প্রতি পর্বে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ৬ কোটি রুপি।
তবে এই পারিশ্রমিকের অঙ্কটি এখনো অজয় দেবগন, সনি টিভি বা সনি লিভের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ৯০ কোটি রুপির তথ্যটি প্রতিবেদনভিত্তিক দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
এই পারিশ্রমিক অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় ওপরের দিকে নিয়ে গেলেও তিনি শীর্ষে নন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস’-এর সঞ্চালক সালমান খান এখনো এই তালিকার শীর্ষে রয়েছেন। দীর্ঘ চার মাসের একটি মৌসুমে তার পারিশ্রমিক একসময় প্রায় ২৫০ কোটি রুপি পর্যন্ত পৌঁছেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অজয়ের টেলিভিশন অভিষেক অবশ্য ‘ক্রাইম পেট্রোল’-এর জন্য বড় পরিবর্তন। ২০০৩ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটির বিভিন্ন সংস্করণে এর আগে অনুপ সোনি, সাক্ষী তানওয়ার, সোনালি কুলকার্নি, দিব্যাঙ্কা ত্রিপাঠি, আশুতোষ রানা, রেণুকা শাহানে ও নকুল মেহতার মতো তারকারা সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন।
নতুন সিজনে অজয়কে সঞ্চালক হিসেবে আনার ঘোষণা দেওয়া হয়েছিল আগস্টে। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অপরাধের নতুন ধরন এবং এ ধরনের ঘটনা থেকে দর্শকদের সচেতন করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
/অ