• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ক্যান্সার সচেতনতায় বেলাল খানের গান ‘মিতু জিতুর গল্প’

বিনোদন ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৬, ২২:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও ‘মিতু জিতুর গল্প’। জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খানের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. কাজী সালেহীন। গানটির সুর, সংগীত পরিচালনা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং-মাস্টারিং ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর। গানটি প্রকাশিত হয়েছে ডক্টর কাজী প্লানেটের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘মিতু জিতুর গল্প’ শুধুই একটি রোমান্টিক গান নয়। ভালোবাসার গল্পের মাধ্যমে এতে ক্যান্সার প্রতিরোধ, সময়মতো স্ক্রিনিং এবং জনসচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে।

গানটির ভিডিও পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন মাহদী আল মুজাহিদ। এতে অভিনয় করেছেন শেখ রাতুল রহমান ও অহি ইসলাম অথৈ। বিশেষ উপস্থিতিতে রয়েছেন রুনা হক। গানের গুরুত্বপূর্ণ বার্তাগুলো আরও আবেগঘন করে তুলতে বিশেষ অংশে কণ্ঠ দিয়েছেন হাসান মাহাদী।

গানটির গল্পে দেখানো হয়েছে, ভালোবাসায় পূর্ণ দুটি মানুষের জীবন কীভাবে হঠাৎ কোলন ক্যান্সারের কারণে বদলে যেতে পারে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে সময়মতো ক্যান্সার স্ক্রিনিংয়ের গুরুত্ব। নির্মাতাদের মতে, যথাসময়ে স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ কিংবা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব।

গানটিতে বলা হয়েছে, আপনজন ও ভালোবাসার মানুষকে ধরে রাখতে ক্যান্সার স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। পাশাপাশি সচেতনতামূলকভাবে বিভিন্ন ধরনের ক্যান্সারের স্ক্রিনিংয়ের বয়সসীমা তুলে ধরা হয়েছে।

কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, গান মানুষের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ‘মিতু জিতুর গল্প’ এমনই একটি ব্যতিক্রমী কাজ, যেখানে গান ও সচেতনতার সুন্দর সমন্বয় হয়েছে। গানটি শ্রোতাদের ভালো লাগার পাশাপাশি ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে সচেতন হতে মানুষকে উদ্বুদ্ধ করবে বলে আশা করেন তিনি।

গীতিকার ও প্রযোজক ড. কাজী সালেহীন বলেন, চিকিৎসক হিসেবে প্রতিদিন ক্যান্সারের কারণে অসংখ্য পরিবারের কষ্টের গল্প দেখেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই ‘মিতু জিতুর গল্প’ লেখার অনুপ্রেরণা পেয়েছেন। মানুষকে ভয় দেখানো নয়, বরং সময়মতো স্ক্রিনিংয়ের গুরুত্ব সম্পর্কে জানানোই তাঁদের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

ভিডিও পরিচালক মাহদী আল মুজাহিদ বলেন, ভিডিও নির্মাণের সময় দর্শকের হৃদয়ে গল্পটির আবেগ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য ছিল। দর্শক মিউজিক ভিডিওটি দেখার পাশাপাশি নিজেদের ও প্রিয়জনদের সুস্থতার বিষয়েও নতুন করে ভাববেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

কবরী-রোজিনা থেকে মেহজাবীন-পায়েল, প্রথম পারিশ্রমিক কত ছিল তারকাদের?

আর অপেক্ষা করতে পারছি না: তাসনিয়া ফারিণ

তারকাদের প্রথম পারিশ্রমিক শুনলে অবাক হবেন!

সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর জানান, গানটি তাঁর কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত আবেগের। তাঁর মা দীর্ঘ আড়াই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান। পরে তাঁর সেজো মামা শেখ করিমুল আলম এবং মামাতো বোন শেখ শিরিন শাহদ্ সেঁউতিও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এসব অভিজ্ঞতা থেকেই গানটিকে সামাজিক দায়বদ্ধতার একটি প্রকল্প হিসেবে নিয়েছেন তিনি।

এস কে সমীর বলেন, ড. কাজী সালেহীনের চিন্তা ও গবেষণালব্ধ তথ্য, বেলাল খানের আবেগময় কণ্ঠ, মাহদী আল মুজাহিদের সংবেদনশীল নির্মাণ এবং শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক প্রচেষ্টায় কাজটি পূর্ণতা পেয়েছে। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার—এমন বিশ্বাস থেকেই ভবিষ্যতেও মানবিক ও সচেতনতামূলক কাজ করার প্রত্যয় জানান তিনি।

এমএস/

  • মিতু জিতুর গল্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।