দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ক্যামেরায় দীর্ঘদিন পর ফিরছেন তাসনিয়া ফারিণ। একসময় ছোট একটি কাজ দিয়ে যে জুটির পথচলা শুরু হয়েছিল, বহু বছর পর আবারও তারা একসঙ্গে। অমিতাভ রেজার রহস্যময় এক পোস্ট ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা—নতুন সিনেমা, নাকি ওয়েব সিরিজ? শেষ পর্যন্ত জানা গেল, বড় পরিসরের একটি বিশেষ বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে অমিতাভ-ফারিণের এই পুনর্মিলন।
গুণী নির্মাতা অমিতাভ রেজা ২৮ আগস্ট ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট দেখে ভক্তরা ধারণা করেছিলেন, তারা হয়তো কোনো বড় চলচ্চিত্র বা ওটিটি ওয়েব সিরিজ নিয়ে ফিরবেন। তবে সেটি একটি বিজ্ঞাপনচিত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে অমিতাভ রেজা জানান, কোনো সিনেমা বা সিরিজ নয়; বরং বড় পরিসরে নির্মিত একটি বিশেষ বিজ্ঞাপনচিত্র।
এর আগে ২৮ আগস্ট অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে তাসনিয়া ফারিণকে ট্যাগ করে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’
এদিকে অমিতাভ রেজার সেই পোস্টটি শেয়ার করে ফারিণ ক্যাপশনে লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’
গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তাসনিয়া ফারিণ। এরপর নতুন কাজের ঘোষণা না আসায় তাকে নিয়ে ভক্তদের অপেক্ষা বাড়ছিল। সেই অপেক্ষার মধ্যেই অমিতাভ রেজার সঙ্গে তার নতুন কাজের খবর সামনে এলো।
জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’-এর ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ এই বিজ্ঞাপনচিত্রটি।
/অ