দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শামসো বিবি অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির স্বাধীনতা দিবস ১৪ আগস্ট রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরে এ ঘটনা ঘটে। তার ভাই নিয়ামাতুল্লাহ বিষয়টি জানিয়েছেন।
২৮ বছর বয়সী শামসো বিবি সামাজিকমাধ্যমে আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন। তার অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন কাশিফ নামের এক যুবকের ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন শামসো। পরে একটি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শামসোর মৃত্যু হয়। তার বোন আসিমাও গুরুতর আহত হন।
শামসোর পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির কাছে টাকা পাওনা ছিল তার। এ নিয়ে আগে থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে শামসোর ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর সত্যতা যাচাই করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় শামসোর পরিবার ও অনুরাগীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএম/