দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কবে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে ৮০ দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান। পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিল খুঁজে মজার ছলে গানটি শেয়ার করছেন অনেকে।
আলোচনায় আসা গানটি ‘তুমি আমার জীবন’। জনপ্রিয় এ গানের ‘কেউ জানে না’ কথাগুলোই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গানটি গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। ‘অবুঝ হৃদয়’ সিনেমায় ব্যবহৃত গানটিতে ঠোঁট মিলিয়েছেন জাফর ইকবাল ও ববিতা।
সেই গান মজার ছলে অনেকে শেয়ার করছেন। কেউ কেউ লিখছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’
নতুন বেতন স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। আর সেই ‘কবে’ প্রশ্নকে ঘিরেই পুরোনো এই গানটি নতুন করে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
এদিকে ‘অবুঝ হৃদয়’ সিনেমার গানটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। ইউটিউবে গানটির ভিডিও দেখা হয়েছে ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখের বেশি বার। সেই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানোর দৃশ্য নতুন করে নজর কেড়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
/অ