দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মো: খাদিম নামে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
রোববার (২৮ জুন) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরুনটি গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিক এর কাছে মাছের পাটি বিক্রির এক লক্ষ টাকা পাওনা ছিল। রবিবার সন্ধ্যায় মোশারফ মিয়া ধরন্তি গ্রামের আলাল ও আশিক এর কাছে পাওনা টাকা ফেরত চায়। এ সময় তারা মোশারফকে জানায় খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। এ সময় ইট পাটেল নিক্ষেপ আর ধাওয়া পালটা ধাওয়ায় এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষের কারণে বেশকিছু সময় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংঘর্ষে একজন নিহতের খবর পেয়েছি।
জে আই