দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিকিৎসার জন্য ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় লন্ডনের ফ্লাইটে ওঠেন তিনি।
বিষয়টি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দেশে অবস্থানের বেশিরভাগ সময় তিনি অভিনেতার পাশে ছিলেন।
লিটন এরশাদ জানান, লন্ডনে যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন বারবার তার জন্য দোয়া করতে এবং নিরাপদ সড়কের জন্য কাজ করে যেতে অনুরোধ করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় ছিলেন লিটন এরশাদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বুধবার সকালে ইলিয়াস কাঞ্চন বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এ সময় নিরাপদ সড়ক ও সংগঠনের কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং নির্দেশনা দিয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন। চিকিৎসার জন্য টানা প্রায় ১৫ মাস লন্ডনে থাকার পর গত ৩ আগস্ট কয়েক দিনের জন্য দেশে এসেছিলেন তিনি। তবে আশানুরূপ সুস্থতা না আসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবারও লন্ডনে ফিরেছেন।
ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়ে। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরে তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে জানা যায়। এরপর থেকে কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিচ্ছেন তিনি।
লন্ডনে ফিরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন ইলিয়াস কাঞ্চন।
এমএম/