দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি নিজের স্নিগ্ধতা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। সেখানে নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া। ছবিগুলোতে মিষ্টি হাসিতে দেখা গেছে তাকে। ছবির সঙ্গে নিজের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
সাদিয়া লিখেছেন, তিনি এতটাই খুশি ছিলেন যে তার চোখ দুটিও যেন হাসছিল। এ কারণে চোখ দুটো প্রায় দেখাই যাচ্ছিল না।
ছবিগুলোর পেছনের মজার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। ছবি তোলার ঠিক আগে চকলেট খেয়েছিলেন সাদিয়া। ফলে ঠোঁটের চারপাশে চকলেটের দাগ রয়ে গিয়েছিল। তবে বিষয়টি নিয়ে মোটেও বিব্রত নন অভিনেত্রী।
নিজের স্বাভাবিক এই লুক নিয়ে সাদিয়া বলেন, এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।
থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে ছবিগুলো তোলা হয়েছে। ওই সময়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার সুন্দর গাড়ি ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন। তার ভাষায়, দিনটি ছিল দারুণ ও শান্তিময়।
সাদিয়ার ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। স্বাভাবিক ও প্রাণবন্ত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিও প্রশংসা পাচ্ছে।
যে আই