দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন, কর্ণাটকে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) পর তার নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এসআইআরের পর বাদ পড়া ৬৫ লাখ ভোটারের মধ্যে তিনিও একজন।
প্রকাশ রাজ বলেন, “আমি এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। এখানেই স্কুল-কলেজে পড়েছি, থিয়েটার করেছি। এমনকি আমি এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম। এবার খেলা শুরু।”
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ রাজ।
ভোটার তালিকায় নিজের নাম ফেরাতে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে, ভিডিও বার্তায় সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রকাশ রাজ বলেন, “আপনি হয়তো আপনার ক্ষমতা ব্যবহার করে এমন কিছু নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে পারেন, যারা আপনাকে ভোট দেবে না। কিন্তু আমাদের থামাতে পারবেন কি?”
এর আগে গত মাসে একাধিক ভোটার পরিচয়পত্র রাখার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে শর্তসাপেক্ষে জামিন পান তিনি।
এদিকে কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে ভারতের নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ ১৭ আগস্ট পর্যন্ত চলবে।