দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে জুলাই হত্যা মামলার আসামি আশরাফুল আলম খোকনের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
থাইল্যান্ডে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে লং আইল্যান্ডের একটি রেস্তোরাঁয় শেখ হাসিনা সরকারের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি।
ওই সময়ের একটি ছবি খোকন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন সময়ে শাকিব খানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে একটি প্রচারণামূলক ভিডিও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল বলে আলোচনা রয়েছে। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শাকিব খানের যোগাযোগ নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএম/