দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার বাজেট-সংক্রান্ত এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন জানতে চান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যত যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ায় যুদ্ধের ব্যয় আরও বাড়বে কি না। জবাবে হেগসেথ বলেন, ৩৭.৫ বিলিয়ন ডলারের হিসাবে চলতি অর্থবছরের শেষ পর্যন্ত সেনাসদস্যদের খাদ্যসহ বিভিন্ন পরিচালন ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত মার্চে বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রতিদিন প্রায় ৮৯ কোটি ডলার ব্যয় হচ্ছে। এই ব্যয়ের মধ্যে বিমান ও নৌ অভিযান, স্থলবাহিনীর মোতায়েন, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধের শুরুর দিকের অভিযানগুলোই সবচেয়ে ব্যয়বহুল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত মে মাসে পেন্টাগনের কম্পট্রোলার জুলস ‘জে’ হার্স্ট তৃতীয় যুদ্ধের সম্ভাব্য ব্যয় ২৯ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর গত মাসের প্রাথমিক বিশ্লেষণে বলা হয়, সংঘাতের কারণে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ব্যয় প্রায় ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এ হিসাবের মধ্যে ২০২৬ অর্থবছরের এক ট্রিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা বাজেটে আগে থেকেই অন্তর্ভুক্ত পরিচালন ব্যয় ধরা হয়নি। তাই প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।
সূত্র: সিএনএন
এমএস/