দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বংশোদ্ভূত হলেও আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ। বলিউড থেকে হলিউড-অভিনয়ের সাফল্যে বিশ্বজুড়ে তৈরি করেছেন নিজস্ব অবস্থান। জন্মদিনের বিশেষ দিনে ভক্তদের জন্য এলো প্রিয়াঙ্কা চোপড়ার নতুন চমক। নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’-তে ‘মন্দাকিনী’ চরিত্রে তার প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যেখানে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
‘বারাণসী’র ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’
একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।
দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।
'বারাণসী'তে প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিটিও প্রকাশ করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে।
সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন-একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।
এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’
কেএম