দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশের আজ ২৭ জুন একই দিনে জন্মদিন।
১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া অপূর্ব ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রেখেছেন। প্রতি বছর বাবা-ছেলে একসঙ্গে জন্মদিন উদযাপন করেন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন অপূর্ব। সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা শুভকামনা জানিয়েছেন।
অপূর্বর শোবিজে যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। ২০০৬ সালে ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
ব্যক্তিগত জীবনে অপূর্বর তিনটি বিয়ে হয়েছে। প্রথম স্ত্রী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং ২০২১ সালে শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে ছেলে জায়ান ফারুক আয়াশ এবং বর্তমান সংসারে কন্যা সন্তান আনায়া রয়েছে।
সম্প্রতি তার নতুন ওয়েবচিত্র ‘হেডলাইন’ মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী।
এমএম/