দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটাধিকার, রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ আর মুরুগাদোসের আলোচিত চলচ্চিত্র ‘সরকার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, যিনি পর্দায় এক প্রভাবশালী করপোরেট সিইওর ভূমিকায় নজর কাড়েন।
বিদেশ থেকে দেশে ফিরে ভোট দিতে গিয়ে তিনি আবিষ্কার করেন, তাঁর ভোট আগেই জালিয়াতির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। আর সেই ঘটনাই তাকে জড়িয়ে ফেলে দুর্নীতির বিরুদ্ধে এক তুমুল লড়াইয়ে।
এ ঘটনা তাঁকে রাজনৈতিক দুর্নীতি, ভোট কারচুপি ও ক্ষমতাসীন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করায়। নিজের ভোটাধিকার রক্ষার লড়াই শুরু করেন তিনি। সঙ্গে সাধারণ মানুষের অধিকার ও সুশাসনের দাবিতে বড় রাজনৈতিক সংগ্রামে জড়িয়ে পড়ে।
এটি মূলত রাজনৈতিক দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা এবং জনগণের ক্ষমতা নিয়ে তৈরি একটি রাজনৈতিক অ্যাকশন-ড্রামা।
অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। ২০২৪ সালে রাজনীতিতে যোগ দেওয়া এই তারকা নাচ, অ্যাকশন ও কমেডি-সব মিশিয়ে তামিল সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে তাঁর সিনেমায় সব সময়ই আরেকটি স্তর ছিল-রাজনৈতিক বার্তা।
সিনেমাটি মুক্তির আট বছর পর তামিলনাড়ু নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৫ দশমিক ১ শতাংশ, যা একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ। রাজ্যটির ৩৮ জেলার মধ্যে ৩২টিতে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। কিছু আসনে এই হার ৯০ শতাংশেরও বেশি ছিল।
অবাক করা ব্যাপার হলো, ভোটকেন্দ্র খোলার আগেই মানুষ লাইনে দাঁড়ায়। তরুণ ভোটারদের উপস্থিতি সবার নজর কাড়ে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো, যেখানে সাধারণত ভোটার উপস্থিতি নিয়ে বেশি আলোচনা হয় না, সেখানেও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
যে মানুষটি একসময় পর্দায় ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছিলেন, এবার তিনিই ছিলেন ব্যালটে।
কেএম