দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়-এর হাত ধরে।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আর এই বিশেষ অনুষ্ঠান ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর নাম।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। বাড়ি থেকে বের হওয়ার সময়ই ক্যামেরাবন্দি হন তিনি। নীল রঙের সিল্ক শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম নকশার ব্লাউজ এবং মানানসই সোনালি গহনায় নজর কাড়েন এই অভিনেত্রী। গলায় ছিল হীরে ও পান্না খচিত হার, হালকা মেকআপ আর খোঁপায় জুঁই ফুলের মালা সব মিলিয়ে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গত কয়েক মাস ধরেই বিজয়ের রাজনৈতিক উত্থানের পাশাপাশি আলোচনায় রয়েছে তার ব্যক্তিগত জীবনও। বিশেষ করে তৃষা কৃষ্ণানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে। রাজনৈতিক সফরসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
শুধু তাই নয়, শোনা যাচ্ছে খুব শিগগিরই রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক হতে পারে তৃষার। গুঞ্জন রয়েছে, তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করতে পারে বিজয়ের রাজনৈতিক শিবির। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বিজয় বা তৃষা দুজনেই রয়েছেন নীরব।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় ছবি লিও-তে একসঙ্গে কাজ করার পর থেকেই বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও বাড়ে। সম্প্রতি বিজয়ের বৈবাহিক জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নতুন করে চর্চায় আসে তাদের সম্পর্কের বিষয়টি।
এরই মধ্যে তৃষার জন্মদিন উপলক্ষে অভিনেত্রী লক্ষ্মী মানচু-র একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। অনেকের মতে, সেই পোস্টে বিজয়ের রাজনৈতিক সাফল্য এবং তৃষার জন্মদিনকে ঘিরে ‘ডাবল সেলিব্রেশন’-এর ইঙ্গিত ছিল।
সব মিলিয়ে এখন তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন জগত যেন এক সুতোয় গাঁথা। তৃষা সত্যিই রাজনীতিতে যোগ দেবেন কি না, কিংবা বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন বাস্তবে রূপ নেবে কি না সেটিই এখন সময়ের অপেক্ষা।
জে আই