দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের আটকের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। তিনি এ ঘটনাকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে বিজয় বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে অবস্থান নেওয়া রাহুল গান্ধীকে আটক করা নিন্দনীয়। একই সঙ্গে তিনি জানান, সোমবারের ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্টের ভেতরে বিরোধী দলগুলোর চলমান প্রতিবাদের প্রতি তার দল তামিলাগা ভেত্রি কাঝাগম সমর্থন জানাচ্ছে।
জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার (নীট) বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করে বিজয় বলেন, এই পরীক্ষা শুধু শিক্ষার্থী নয়, তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করেছে। তাই নীট সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
তিনি বলেন, ‘নীট পরীক্ষা পুরোপুরি বাতিল করতে হবে। এ সমস্যার একমাত্র সমাধান এটিই।’ পাশাপাশি তিনি দাবি করেন, এ ইস্যুতে তার দল ভোটের রাজনীতির জন্য কোনো ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেবে না।
শিক্ষা খাতে কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়ে বিজয় বলেন, শিক্ষা আবারও রাজ্য তালিকায় ফিরিয়ে আনতে হবে। তার মতে, নীটের মতো পরীক্ষা বাতিলের এটি স্থায়ী সমাধান।
সংবিধান সংশোধনের আগ পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে শিক্ষা, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি-সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারগুলোর ক্ষমতা বাড়াতে একটি বিশেষ যৌথ তালিকা গঠনেরও প্রস্তাব দেন তিনি।
বিজয় আরও বলেন, দল গঠনের পর থেকেই তার দল এ অবস্থান তুলে ধরে আসছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে কেন্দ্রীয় সরকারের নীট পরীক্ষা বাতিল করা উচিত।
/অ