দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় প্রথমবারের মতো হতে যাচ্ছে তিন দেশের শিল্পীদের নিয়ে ত্রি-দেশীয় ইন্ডি কনসার্ট ‘ইন্ডি ফেস্ট: চ্যাপ্টার ওয়ান’।
শুক্রবার ( ৮ মে) মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের লেভেল ফাইভ, ভারতের তালপাতার সেপাই এবং পাকিস্তানের বায়ান ও আবদুল হান্নান। নিজেদের দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়াজুড়েও এই শিল্পীদের আলাদা জনপ্রিয়তা রয়েছে।
লেভেল ফাইভ বাংলাদেশের পরিচিত ইন্ডি ব্যান্ড, যারা অল্টারনেটিভ রক ও আবেগঘন গানের জন্য জনপ্রিয়। তালপাতার সেপাই লোকগান আর আধুনিক মিউজিক মিশিয়ে ভিন্ন ধরনের ফোক-ইন্ডি সাউন্ড তৈরি করেছে। পাকিস্তানের বায়ান তাদের শক্তিশালী গান ও লাইভ পারফরম্যান্সের জন্য বেশ পরিচিত। আর আবদুল হান্নান তার মেলোডিয়াস ও হৃদয়ছোঁয়া গান দিয়ে দর্শকদের মাতিয়ে তুলবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, ‘ইন্ডি ফেস্ট: চ্যাপ্টার ওয়ান’ শুধু একটি কনসার্ট নয়, বরং দক্ষিণ এশিয়ার স্বাধীন সংগীতশিল্পীদের একসঙ্গে আনার একটি উদ্যোগ। একই সঙ্গে এটি বিভিন্ন দেশের সংস্কৃতি ও সংগীতের আদান-প্রদানেও ভূমিকা রাখবে।
তিন দেশ, চার শিল্পী আর এক মঞ্চ-সব মিলিয়ে ‘ইন্ডি ফেস্ট: চ্যাপ্টার ওয়ান’ হতে যাচ্ছে এ বছরের ঢাকার অন্যতম বড় ইন্ডি মিউজিক আয়োজন। শুক্রবার সন্ধ্যায় কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউতে দর্শকদের জন্য খুলে যাবে কনসার্টের দরজা।
কেএম