দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে নৌ চলাচলে নতুন রুট করে আধুনিক মানের জলযান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধে 'বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেখ রবিউল আলম আরও জানান, নদী দূষণ ও দখলরোধে কঠোর অবস্থানে সরকার। শিল্প-কলকারাখার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখলবাজদের চিহ্নিত করা হয়েছে, তবে সবাইকে এখনও উচ্ছেদ করা যায়নি। ধারাবাহিকভাবে উচ্ছেদ কার্যক্রম চলবে। নতুন করে সরকারের জায়গা লিজ ও দখল বন্ধ রয়েছে।
এর আগে, বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ অংশ নেন প্রায় শতাধিক মানুষ। প্রায় ৫ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
এমজে