দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেলেগু সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে হায়দারাবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত থেকেই তার বাড়ির সামনে জড়ো হতে থাকেন হাজারো ভক্ত, প্রিয় তারকাকে এক নজর দেখার আশায়।
মধ্যরাতে বাড়ির বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন আল্লু অর্জুন। তাকে দেখেই চিৎকার, করতালি আর মোবাইলের ফ্ল্যাশলাইটে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ‘পুষ্পা’ খ্যাত এই তারকা হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন এবং ধন্যবাদ জানান। এমনকি রাত বেশি হয়ে যাওয়ায় ভক্তদের শান্ত থাকার অনুরোধও করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।
তবে আনন্দঘন এই আয়োজন একসময় বিশৃঙ্খলায় রূপ নেয়। ভিড় ক্রমেই বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং এক পর্যায়ে লাঠিচার্জ করে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশে নজরদারি বাড়ানো হয়।
শুধু রাতেই নয়, পরদিন সকালেও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন। আইকন স্টারকে কাছ থেকে দেখার সুযোগে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিকে জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমকও দেন পরিচালক অ্যাটলি কুমার। তিনি আল্লু অর্জুনকে নিয়ে তার নতুন সিনেমা ‘রাকা’এর ঘোষণা দেন। এই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। সাই-ফাই অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নির্মাণ করছে সান পিকচার্স। ইতোমধ্যে নয়টি ভাষায় প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম লুক পোস্টার, যা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
/অ