দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা বৈদ্যনাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুতে নিজ জেলা যশোরসহ রাজধানীর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং নাটক-সিনেমার অভিনয়শিল্পীরা শোক প্রকাশ করেছেন।
১৯৫৫ সালের ১৫ আগস্ট নড়াইল জেলার অন্তরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বৈদ্যনাথ সাহা। তাদের আদি নিবাস খুলনার ফুলতলার দামোদর এলাকায়। পরবর্তীতে যশোর শহরের চাল বাজারে স্থায়ীভাবে বসবাস শুরু করলে সেখান থেকেই তার সাংস্কৃতিক পথচলার বিস্তার ঘটে।
১৯৭২ সালে ‘অগ্নিবীণার কবি’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার নাট্যজীবনের সূচনা হয়। একই সময়ে তিনি ‘নর পিশাচ’ ও ‘জবাবদিহি’ নাটকেও অভিনয় করেন। ১৯৭৩ সালে ‘নবারুণ শিল্পী গোষ্ঠী’ ও ‘অনির্বাণ শিল্পী গোষ্ঠী’ প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেছেন এই শিল্পী। ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বৈদ্যনাথ সাহা নতুন প্রজন্মের দর্শকের কাছে তিনি পরিচিতি পান। ২০১৫ সালে এই চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেন রিয়াজুল রিজু।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি নাট্যচর্চায় সক্রিয় ছিলেন। যশোর, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নাটকে অংশ নিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করেছেন। তার অভিনীত অসংখ্য চরিত্র ও নাট্যাঙ্গনে অবদান তাকে স্মরণীয় করে রাখবে বলে মনে করছেন সংস্কৃতিমনা মানুষ।
আরএ