দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা মৌসুমী বোরকা পরে সিনেমা গিয়ে প্রিয়তমা দেখেছেন। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান। আর সেই ছবি শুক্রবার (২৮ জুলাই) ফেসবুকে প্রকাশ করেন স্বামী ওমর সানী। তবে ছবিতে তাকে দেখা যায়নি।
সানী জানান, কয়েকদিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে। তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি। কিন্তু দেখব।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মৌসুমী ও একজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন তিনি। অন্য ছবিতে এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা।
ঈশিতা অবশ্য ফেসবুকে বলেছেন, প্রিয়তমা সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।
প্রসঙ্গত, মৌসুমী তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তার অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে ইদানিং খুব একটা অভিনয়ে দেখা যায় না তাকে।
জেডএ