দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দিলেন মাহিয়া মাহি। মানুষের কাল্যাণ কাজ করবেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনি প্রচারণায় দিন-রাত এক করে প্রচারণা চালাচ্ছেন তিনি। ভোট চাইছেন ঘরে ঘরে গিয়ে। এতদিন বড়পর্দায় দেখা নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
ভোট চাওয়ার সময় ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’
ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’
গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন।
আর