দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এই তিন সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা জলি। হঠাৎ করেই বাগদান ও বিয়ের পর অভিনয় ছাড়ার ঘোষণা দেন এই সুন্দরী।
ফের নতুন করে সিনেমায় ফেরার কথা জানালেন জলি। নাম ‘পদ্মাবতী’। প্রযোজক ধীমন বড়ুয়া এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সিনেমা কিং-এর ব্যানারে এটি প্রযোজনা করবেন মনজুরুল ইসলাম মেঘ। একইসঙ্গে ‘পদ্মাবতী’র কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও রচনা করেছেন তিনি।
সিনেমায় ফেরার প্রসঙ্গে জলি বলেন, ৪ বছর আগে ‘ডেঞ্জার জোন’ সিনেমায় অভিনয় করেছিলাম। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সময়ে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। আমার সন্তান ছোট থাকায় অভিনয়ে সময় দিতে পারছিলাম না। এখন সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। এখন থেকে নিয়মিত অভিনয় করার ইচ্ছে আছে।