দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। নানা কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তবে এই নায়িকার ভক্তের সংখ্যা কম নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন এই সুন্দরী। ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।’
সেখানে একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হলো, কোন ব্যথার কথা বলছেন?’ আর একজন তো সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করে বসলেন। তবে শুধু প্রেমই নয়, তাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমাকে?’
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরাত। প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন ‘ওয়াইডি ফিল্মস সোশ্যাল’। আর প্রযোজনা সংস্থা করেই ভক্তদের সুখবর দিলেন তারা। শিগগিরই এ প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নিয়ে হাজির হবেন যশ-নুসরাত।