দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশ্বিনের নরম রোদে শিউলির গন্ধ ছড়িয়ে এসেই পড়ল শারদীয়া। গতকাল শনিবার থেকে দেবীপক্ষের সূচনা হয়েছে। মহালয়া থেকেই বাঙালির সনাতনীদের পূজা শুরু। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এদিকে মহালয়ার দিন দুর্গা সেজে ট্রলের মুখে নুসরাত জাহান। একজন মুসলিম হয়ে হিন্দু সাজ কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ।
লাল পাড় সাদা শাড়ি। এঁয়ো স্ত্রী হিসেবে দু-হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর। বাম হাতে শোভিত আয়েস্ত। কপালে সিঁদুরে টিপ। দু-হাতে আগলে পদ্মফুল।
মহালয়ার ভোরে এমন স্নিগ্ধ সাজে ধরা দিয়েছিলেন নুসরাত। দুর্গার সাজে ভিডিও পোস্ট করে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে মহিষাসুর বধের নৃত্যকলা দেখে পছন্দ হয়নি নেটপাড়ার। অতঃপর কটাক্ষ করতেও ছাড়লেন না টলিউড নায়িকাকে।
ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই নুসরাতের মহিষাসুরমর্দিনীরূপ দেখে সমালোচনা। কেউ নায়িকাকে ‘সেক্যুলার সাজার ভান’ বলে কটাক্ষ করলেন, তো কেউ বা আবার দুর্গার স্বল্পবসন মেনে নিতে পারলেন না। অশ্লীল ভাষায় কটাক্ষও করলেন।
এবারই প্রথমবার নয়, গত বছরও দুর্গা সেজে কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পরও সিঁদুর, শাঁখা-পলা পরে ফতোয়ার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবারও তার অন্যথা হলো না।
আরএসও