দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর আমেরিকার বাজারে বেশ ভালো বাণিজ্য করছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি প্রিয়তমা। প্রথম সপ্তাহের পর এবার সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।
তিনি জানান, বাংলাদেশের চতুর্থ সিনেমা হিসেবে ১ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করল প্রিয়তমা। বাংলাদেশি টাকায় কোটির ক্লাব। দুই সপ্তাহ পেরিয়ে এই ছবির টিকিট বিক্রির পরিমাণ ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার।
এর আগে দেবী, পরাণ ও হাওয়া এই মাইলফলক অতিক্রম করে। তৃতীয় সপ্তাহেও সেখানে প্রিয়তমা চলছে।
প্রিয়তমা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, এলিনা শাম্মী প্রমুখ।
কিছুদিন আগে নির্মাতা হিমেল আশরাফ ফেসবুকে জানিয়েছিলেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে।
প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। দেশের বাজারেই এ সিনেমার আয় ১০ কোটি ছাড়িয়ে গেছে।