• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ওসমান হাদিকে হারিয়ে তারকা অঙ্গনে শোক

দেশ টিভি ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। এরপর সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন এই সাহসী তরুণ নেতা।

হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছেন জনপ্রিয় তারকারা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি শেয়ার করে লেখেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।

চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি প্রকাশ করে লেখেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো—শহীদ, বীর শরীফ ওসমান হাদি।

পরে একটি দীর্ঘ পোস্টে তিনি বাকস্বাধীনতা, ভিন্নমত ও রাষ্ট্রীয় সহনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি। তবুও সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে? আজ হাদি, কাল কে?

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, এটা সত্যিই খুব কষ্টের এবং মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার ছোট্ট সন্তানসহ পরিবারকে ধৈর্য দেন। আমরা এমন ভবিষ্যৎ চাই যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে থাকবে।

অভিনেতা নাসির উদ্দিন খান লেখেন, ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করি। রাজনৈতিক প্রতিহিংসা ও অস্থিরতা দূর হোক, দেশে শান্তি ফিরে আসুক।

তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা ও মানবজীবনের মূল্য নিয়ে লিখেছেন, একটা একটা করে নিভে যাওয়া বাতি সবাই কারও না কারও সন্তান ছিল।

নির্মাতা আশফাক নিপুণ শ্রদ্ধা জানিয়ে লেখেন, তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

এদিকে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিশেষ করে গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা।

আশফাক নিপুণ বলেন, শহীদ হাদির অকালমৃত্যুর প্রতিবাদের ভাষা ভাঙচুর হতে পারে না। এই মুহূর্তে সবার এক থাকা জরুরি।

সংবাদমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনায় শোক প্রকাশ করে পিয়া জান্নাতুল লেখেন, আগুন ভবন ধ্বংস করতে পারে, সাহস নয়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

রুকাইয়া জাহান চমক আক্ষেপ করে লেখেন, বিশ্বমিডিয়ায় আলোচনায় আসবে অগ্নিসংযোগ, কিন্তু আসার কথা ছিল হাদির বীরত্ব ও খুনের বিচারের কথা। এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালে। তার অকালপ্রয়াণে দেশ হারাল এক সাহসী কণ্ঠস্বর, আর একটি শিশু হারাল তার বাবাকে।

জে আই

  • ওসমান হাদি
  • শোবিজ অঙ্গন
এ সম্পর্কিত আরও খবর
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে সরকার
হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে সরকার
ওসমান হাদি হত্যা: পুরো চক্রের বিচারের দাবি পরিবারের
ওসমান হাদি হত্যা: পুরো চক্রের বিচারের দাবি পরিবারের
দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের
দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।