দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত এক মাসে ঢাকায় একের পর এক বড় কনসার্ট বাতিলের মধ্যেই পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম রাজধানীতে একাধিক প্রাইভেট শো করেছেন বলে জানা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি একটি কনসার্টে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ২টায় নিজস্ব মাঠে আয়োজিত এ কনসার্টে শুধু ওই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আতিফ আসলামের পাশাপাশি বাংলাদেশের শিল্পী মিনার ও প্রিতমও সেখানে গান পরিবেশন করেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়টি আগেভাগে গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোতে পারফর্ম করেন আতিফ আসলাম। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া ১৭ ডিসেম্বরও তিনি আরও একটি প্রাইভেট শোতে গান করেছেন বলে শোনা গেছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘মেইন স্টেজ ইনক’। সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। শেষ মুহূর্তে সেই কনসার্ট বাতিল হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মুনাফার একটি অংশ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ব্যয় করা হবে।
এমএস/