• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

বিনোদন ডেস্ক
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কুমার শানু। ২০ বছর আগে স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সেই স্ত্রীর বিরুদ্ধে এবার ভারতের মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা করলেন গায়ক। পাশাপাশি, বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংবাদমাধ্যম মিডডের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য কুমার শানুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন কুমার শানু ও শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি সদ্যোজাত সন্তানের খাবার ও দুধের খরচ চাইতে গিয়েও তাকে অপমানিত হতে হয়েছিল বলে অভিযোগ করেন রীতা। পাশাপাশি, শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন তিনি।

এই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর কুমার শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান। শুধু রীতা নন, যে সব ডিজিটাল প্ল্যাটফর্মে ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, সেগুলোকেও নোটিশ পাঠানো হয়। নোটিশে সাক্ষাৎকার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তা না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মানহানির মামলা দায়ের করা হয়।

অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কুমার শানু। তার ভাষ্য, এসব বক্তব্য তার চার দশকের দীর্ঘ সংগীতজীবনে গড়ে তোলা পরিচ্ছন্ন ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, রীতা ভট্টাচার্য বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

কুমার শানুর আবেদনে আরও বলা হয়েছে, ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাদের বিবাহবিচ্ছেদের সময় একটি শর্তে সম্মতি হয়েছিল ভবিষ্যতে কেউই একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ করবেন না। রীতার সাম্প্রতিক মন্তব্য সেই চুক্তিরও লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

বিতর্কিত অঙ্গভঙ্গিতে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

কুমার শানুর দাবি, রীতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে তার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় তিনি প্রবল মানসিক চাপে রয়েছেন বলেও জানিয়েছেন।

শানুর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, গত চার দশক ধরে সংগীতজগতে সক্রিয় কুমার শানু কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন। কিছু মিথ্যা অভিযোগ তুলে অল্প সময়ের জন্য আলোচনায় আসা সম্ভব হলেও, একজন শিল্পীর সারাজীবনের অবদানকে এভাবে কলুষিত করা যায় না।

এবি/

  • কুমার সানু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।