দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহেশ বাবু। দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
মহেশ বাবুকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। অ্যাকশন-কমেডি-ড্রামা ঘরানার এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন মহেশ বাবু।
সিয়াসাত ডটকম জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মহেশ বাবু। ‘গুন্তুর করম’ সিনেমার জন্য জিএসটি-সহ ৭৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় ১০৩ কোটি ২৯ লাখ টাকার বেশি।
এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। এছাড়াও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।